Facebook Ads On Reels। ফেইসবুক রিলস ভিডিও আপলোড করে ইনকাম করুন
Facebook Ads On Reels। রিলস ভিডিও থেকে ইনকাম
বর্তমান বিশ্বের বাজারের সাথে তাল মিলিয়ে বাড়ছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা আর এই বিশাল ব্যবহারকারী, যারা রয়েছে বর্তমানে ফেসবুক তাদের অর্থ উপার্জন বা ইনকাম করার সুযোগ দিচ্ছে। আর ফেসবুক থেকে খুব সহজে ইনকাম করার অন্যতম মাধ্যম হচ্ছে রিলস ভিডিও।
রিলস ভিডিও আপলোড করে আপনি ফেসবুক থেকে মোটা অংকের টাকা Income করতে পারবেন।পূর্বে শুধুমাত্র টিক টক এবং ইনস্টাগ্রাম এ ছোট ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করার সুযোগ থাকলেও বর্তমান সময়ে, Facebook Meta প্রতিযোগিতামূলক বাজারে সাথে তাল মিলিয়ে টিকে থাকার জন্য তার ব্যবহারকারীদের জন্য ফেসবুক থেকে ছোট ছোট ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করার সুযোগ তৈরী করেছে।
আর সেটা হচ্ছে Ads On Reels ছোট ছোট ১ মিনিট বা ৯০ সেকেন্ড এর রিল ভিডিও আপলোড করে আপনি খুব সহজে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন।
তাহলে মূল আলোচনায় চলে আসি
আপনি যদি ফেসবুক থেকে রিয়েলস ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আপনার যা যা লাগবে তা বিস্তারিত আলোচনা করছি।
***আলোচনার পূর্বে আপনাকে কিছু বিষয় জানতে হবে এবং মানতে হবে। সেটা হচ্ছে আপনি যে ভিডিও আপলোড করবেন ভিডিওটি অবশ্যই ইউনিক বা আপনারি নিজের হতে হবে এবং ভিডিওর মধ্যে যে মিউজিক ব্যবহার করবেন সেটাও আপনার নিজের হতে হবে। অর্থাৎ অন্যের ভিডিও বা মিউজিক ব্যবহার করলে ফেসবুক আপনাকে টাকা দিবে না।
আর Reels ভিডিও থেকে ইনকাম করতে হলে আপনার একাউন্টে Ads On Reels চালু থাকতে হবে।
আজকে আমরা শিখব কয়েকটি ধাপে কিভাবে আপনি Ads On Reels এর মাধ্যমে ভিডিও আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন।
প্রথম ধাপ
আপনার অবশ্যই একটি ফেসবুক একাউন্ট বা পেজ থাকতে হবে এবং নিয়মিত রিলস আপলোড করতে হবে। ভিডিওর দৈর্ঘ্য হবে ৬০ সেকেন্ড থেকে ৯০ সেকেন্ড। পূর্বে ৬০ সেকেন্ডের ভিডিও আপলোড করতে হতো কিন্তু বর্তমানে ৯০ সেকেন্ডের ভিডিও আপলোড করা যায়।
দ্বিতীয় ধাপ
আপনার ভিডিওতে প্রচুর ভিউ থাকতে হবে। ইনকাম করার জন্য নির্ধারিত ভিউ লাগে না তবে আপনার ভিডিওতে যদি এক লক্ষ ভিউ হয় তাহলে খুব সহজেই এড অন রিল পেতে পারেন। অধিকাংশ সময়েই ফেসবুক ads অন রিলস চালু করার জন্য ইনভাইট করে থাকে।
তৃতীয় ধাপ
Ads On Reels পাওয়ার জন্য নির্ধারিত কোন নিয়ম বর্তমানে নেই। ফেসবুক যদি মনে করে আপনার প্রোফাইলটি Ads On Reels জন্য উপযোগী তাহলে অটোমেটিক অ্যাডস অ্যান্ড রিল চালু করে দিবে। তবে যাদের পেইজে মনিটাইজেশন চালু আছে তারা খুব সহজে Ads On Reels চালু করতে পারে। আর যদি আপনি ৫ হাজার ফলোয়ার আর ৬০ হাজার মিনিট ওয়াচটাইম পূরণ করতে পারেন তাহলে সহজেই আপনি Ads On Reels পাবেন। আর সাথে সাথে ছোট ছোট ভিডিওতে Ads শো করবে। যত বেশি অ্যাড শো করবে যত বেশি ভিডিও ভিও হবে তত বেশি আপনার ইনকাম হবে।

